মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
গাইবান্ধায় ব্যালট পেপার ছিনতাই ৩ জন আটক

গাইবান্ধায় ব্যালট পেপার ছিনতাই ৩ জন আটক

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ।

সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বানিজ মিয়া বলেন, ‘তিনটি ব্যালট বাক্স ছিনতাইয়ের পর উদ্ধার করা হয়েছে।
তবে এখনও পেপার উদ্ধার না হওয়ায় ভোট নেয়া বন্ধ রয়েছে।’

কী পরিমাণ ব্যালট পেপার ছিনতাই হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেননি তিনি।

তবে ব্যালট পেপার ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ‘বর্তমানে কেন্দ্র ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৌলজান কেন্দ্রে হামলা করে চারটি কক্ষের ব্যালট পেপার ছিনতাই করেন ৮ নম্বর ওয়ার্ডের এক মেম্বর প্রার্থীর সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়।
এ ঘটনায় কনস্টেবল মোমিনুল ও মাহবুব মিয়া আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com