মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুনামগঞ্জে বিআইডব্লিউটিএ’র নামে চাঁদাবাজী বন্ধের প্রতিবাদে নৌ-ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিআইডব্লিউটিএ’র নামে চাঁদাবাজী বন্ধের প্রতিবাদে নৌ-ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বিআইডব্লিউটিএ’র নামে চাঁদাবাজী বন্ধের প্রতিবাদে নৌ-পরিবহন ধর্মঘট ও মানববন্ধন করেছে নৌ-পরিবহন শ্রমিকরা। আজ শনিবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা/কামালপুর পাটলাই নদীর তীরবর্তি স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ নৌযান মালবাহি পরিবহন শ্রমিক সমবায় সমিতির সভাপতি সফিজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পংকজ তালুকদার, ইলিয়াছ মিয়া, আশরাফুল ইসলাম, জিলানী তালুকদার, রতন পাল, কংকন বাবু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিআইডব্লিউটিএ’র ইজারাদার আশরাফুজ্জামান রনি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হকের নেতৃত্বে একটি চাদাবাজ চক্র প্রতিটি নৌ-যান থেকে ২ হাজার-৮ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করছে। তাদের চাহিত চাদা না দিলে নৌ শ্রমিকদের মারপিট করে আহত করার অহরহ প্রমান রয়েছে। আমরা এ অবৈধ চাঁদাবাজী বন্ধের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় নৌ পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য নৌ-পরিবহন ধর্মঘটের ডাক দিবে।

এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার চাঁদাবাজীর অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও ইজারাদার ও তার লোকজন চাঁদাবাজি করছে। আমরা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। তাদের নির্দেশনা পেলেই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com