সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে ডায়রিয়া রোগী!

তানোরে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে ডায়রিয়া রোগী!

সোহানুল হক পারভেজ তানোর (রাজশাহী) :

রাজশাহীর তানোরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে উপজেলায় বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তানোরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভর্তি করা হচ্ছে।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানে ডায়রিয়া রোগীদের ভিড়। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ১টি শয্যা রয়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর জন্য। জনবল সংকটের ফলে রোগী সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। তবে পর্যাপ্ত খাবার স্যালাইনসহ অন্য চিকিৎসাসামগ্রী মজুত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডায়রিয়া আক্রান্ত রোগীর স্বজন রায়হান আলী বলেন, গত রাতে তাঁর বড়ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করানো হয়। এখন তাঁর ভাইয়ের অবস্থা কিছুটা ভালো।

মুন্ডুমালা পৌর এলাকা থেকে আসা এক রোগীর স্ত্রী সম্পা বলেন, পরশু রাতে স্বামীকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। এখন তাঁর স্বামী অনেকটাই সুস্থ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক সকালের সময় পত্রিকাকে জানান, হাসপাতালে ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগী বেশি। প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩-৪ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com