ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁরর শীবগঞ্জের পারপুকুরী হাই স্কুল মাঠে বিজয় দিবসের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে ওই টুর্নামেন্ট উদ্বোধন হয়। উদ্বোধনী খেলা দিনাজপুরের রানীরবন্দর একাদশ ঠাকুরগাঁর হরিপুর কাঠালডাঙ্গী একাদশকে ৩ –২ গোলে পরাজিত করে। টুর্নামেন্টের আয়োজক ছিল শীবগঞ্জের ইয়ং সুপার স্টার পাবলিক ক্লাব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম এমদাদুল হক। গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ঠাকুরগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এপোলো, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সোহাগ ইসলাম, ঠাকুরগাঁ জেলা পরিষদ সদস্য আমিনুল হক চৌধুরী, মাজিদুল ইসলাম, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আলিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেরাজুল ইসলাম।
উদ্বোধনী খেলাটি উপভোগ করেন এলাকার শত শত ক্রীড়ামোদী দর্শক।
টুর্নামেন্টে ৮ টি দল অংশ নিচ্ছে।
Leave a Reply