বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেগম জিয়ার নিঃশর্ত মু‌ক্তি এবং বি‌দে‌শে সু-‌চি‌কিৎসার দাবি‌তে ব‌রিশা‌লে বি‌ক্ষোভ সমা‌বেশ

বেগম জিয়ার নিঃশর্ত মু‌ক্তি এবং বি‌দে‌শে সু-‌চি‌কিৎসার দাবি‌তে ব‌রিশা‌লে বি‌ক্ষোভ সমা‌বেশ

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান ব‌রিশাল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে বরিশালে যুবদলের ৩টি ইউনিট পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে তাদের বাধা দেয় পুলিশ। যুবদলের পৃথক কর্মসূচি উপলক্ষ্যে বিএনপি দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মহানগর যুবদলের উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম, মাকসুদুর রহমান মাসুদ, কাইয়ুম রেজোয়ান সাগর এবং আসাদুজ্জামান মারুফ। সমাবেশ শেষে মহানগর যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের সামনে তাদের বাধা দেয় পুলিশ।
এদিকে একই সময়ে জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুসহ অন্যান্যরা। সমাবেশ শেষে তারাও বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে তাদের তাদের পুলিশ আটকে দেয়।

একই দাবিতে একই সময়ে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে পৃথক সমাবেশ করে উত্তর জেলা যুবদল। জেলা (উত্তর) যুবদলের আহ্বায়ক সারাউদ্দিন পিপলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সেন্টু এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন সহ অন্যান্যরা। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করার চেস্টা করলে তাদেরও বাধা দেয় পুলিশ। শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম এবং জেলা (দক্ষিন) যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু।

এদিকে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেছেন, ব্যস্ততম সড়কে মিছিল করলে জনগণের চলাচলের সমস্যা হতে পারে। এছাড়া তাদের মিছিলের অনুমতি ছিল না। এ কারণে তাদের মিছিল করতে দেয়া হয়নি।
যুবদলের কর্মসূচি কেন্দ্র করে বিএনপি দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com