রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বড়াইগ্রামে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধু লাভলী।

বড়াইগ্রামে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধু লাভলী।


বড়াইগ্রাম প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে ৪টি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন লাভলী বেগম (২৮) নামের এক গৃহবধূ।বুধবার রাতে বনপাড়া আমিনা হাসপাতালে সিজারের মাধ্যমে ৪টি সন্তান প্রসব করেন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাচ্চাগুলোকে দেখতে ক্লিনিকে ভীড় জমাচ্ছে।

লাভলী বেগম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর সরকারপাড়া গ্রামের দরিদ্র কৃষক লিটনের স্ত্রী।

গৃহবধু লাভলীর স্বজনরা জানান,বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলী বেগমকে আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে সিজারের মাধ্যমে ৪টি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।

আমিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুহাইমিনুল ইসলাম জানান, লাভলী বেগম পেটের ব্যাথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয়। আলট্রাসনোগ্রাফি করে ধারণা করা হয়,৪টি সন্তান হবে। পরে অস্ত্রোপচার করে চার সন্তান ভূমিষ্ঠ হয়।তবে একটি বাচ্চা অপরিপক্ব হওয়ার কারনে মৃত বের করা হয়। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছে।

গৃহবধু লাভলী জানান,আমার স্বামী দরিদ্র একজন কৃষক।আমাদের সংসারে লিমন ১৪ ও লিজা ৭ নামে আরও ২টি সন্তান আছে। অভাবের সংসারে নতুন করে এই ৩টি সন্তান প্রসবের ফলে সন্তানদের লালন পালন করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে।বাচ্চাদের সিজারিয়ান ও খাবারের খরচের জন্য আর্থিক সহযোগিতাও কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com