বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নৌকার মনোনয়ন পাওয়ায় পলাশ বিশ্বাসের সমর্থকদের আনন্দ মিছিল

নৌকার মনোনয়ন পাওয়ায় পলাশ বিশ্বাসের সমর্থকদের আনন্দ মিছিল

আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আ’লীগের মনোনয়ন পেয়েছেন পলাশ বিশ্বাস। পলাশ আওয়ামী মৎস্যজীবীলীগের আহ্বায়ক কমিটির এবং ময়না ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)। তিনি মৎস্যজীবী হিসেবে ৫ বার জেলা চ্যাম্পিয়ন হয়েছেন।
বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়না ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে পলাশ বিশ্বাস বুধবার (২৪ নভেম্বর) রাতে এলাকায় পৌঁছান। মনোনয়ন নিয়ে এলাকায় তার আগমনের খবরে ময়না ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের লোকেরা জড়ো হয়ে আনন্দ মিছিল বের করে। পলাশ বিশ্বাসের হাজারো কর্মী সমর্থক তাকে জেলার মাইজকান্দি থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে এলাকায় নিয়ে আসেন।
পরে ময়না ইউনিয়ন পরিষদ অফিস প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক লুৎফর রহমান মৃধা,যুবলীগ নেতা জিয়াউর রহমান লিংকন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌরছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম,সা:সম্পাদক সিরাজুল ইসলাম মিদুল প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা পলাশ বিশ্বাসকে নৌকার মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-১ আসের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com