রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আরএমপি ট্রাফিক বিভাগকে ৮০ টি বডি ওর্ন ক্যামেরা চালু- আরএমপি কমিশনার

আরএমপি ট্রাফিক বিভাগকে ৮০ টি বডি ওর্ন ক্যামেরা চালু- আরএমপি কমিশনার

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উদ্দ্যোগে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরা চালু হয়েছে। ট্রাফিক বিভাগকে ৮০ টি ক্যামেরা দিয়ে এই কাজ শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে থানা-ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে। মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরার উদ্বোধন করেন এ সময় আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

ওই সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ হিসেবে গড়ে তুলতে মাননীয় আইজিপি মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নতদেশের পুলিশের মতো এই বডি ওর্ন ক্যামেরা সংযোজনের মধ্যে দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে আরএমপি আর এক ধাপ এগিয়ে গেল। এর ফলস্বরূপ পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে সেই সাথে পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তে সহায়তা করবে এই ক্যামেরা। এই বডি ওর্ন ক্যামেরাতে দূর্ঘটনা, আইনশৃঙ্খলাসহ আশপাশের সব দৃশ্য ধারণ করা থাকে, পুলিশের পাশাপাশি এর সুফল পাবে সুবিধাভোগিরা।

প্রতিটি ক্যামেরা ৪০ মেগা পিক্সেল। এই ক্যামেরা ৩৬০ ডিগ্রী ঘুরানো যাবে। ওয়াইফাই ৩জি, ৪জি ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। পৃথক সাইবার ক্রাইম ইউনিট গঠন, নগরজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করে অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টার এর মাধ্যমে তা নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ তৈরী, ডিজিটাল সেবা ও তথ্য আদান-প্রদানে হ্যালো আরএমপি অ্যাপ তৈরী। তার এই প্রযুক্তিগত কার্যক্রমের ধারবাহিকতায় এবার ট্রাফিক বিভাগে বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়েছে বলে জানান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা।

ওই সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com