রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আশুলিয়ায় পুলিশের করা মামলায় সাংবাদিক গ্রেফতার

আশুলিয়ায় পুলিশের করা মামলায় সাংবাদিক গ্রেফতার

সোহেল রানা,সাভার(ঢাকা):

ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে এক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় বাসিন্দা এক পুলিশ কর্মকর্তা। দায়েরকৃত মামলায় স্থানীয় সাংবাদিক ইউসুফ আলীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে দশটায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের উত্তর গাজিরচট বুড়িবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী একই এলাকার বাসিন্দা এসআই মোঃ জোনাব আলী । তিনি বর্তমানে ঢাকার বনানীতে এন্ট্রিটেরিজম ইউনিট মিডিয়া অ্যাওয়ারনেস শাখায় কর্মরত।

ওই পুলিশ কর্মকর্তার অভিযোগে গ্রেফতার হওয়া ইউসুফ আলী দৈনিক কালের ছবি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আশুলিয়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আশুলিয়া থানায় দায়ের করা মামলায় (নং-৪৯ ) ১ নং আসামি বড় ভাই শাহজাহান এবং ইউসুফ আলীকে ২ নং আসামী করা হয়। সেখানে আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী ও অভিযোগ সূত্রে জানা যায়, ট্রাকে করে বাড়ির সামনে নির্মাণ সামগ্রী বালি ফেলতে নিষেধ করায় ইউসুফ আলীর উসকানিতে তার ভাই শাহজাহান তাকে এলোপাথাড়ি নাকে-মুখে কানে কিল-ঘুসি মেরে আহত করে। শুধু তাই নয় তার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকাও নিয়ে যায় তারা।

উত্তেজিত বিবাদীরা তার বাড়ির ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও বিবাদীরা কিল-ঘুসি মেরে শ্রীলতাহানি করেছে বলে দাবি করেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাসিমা আক্তার এই প্রতিবেদককে জানান, বাড়ির সামনে বালি ফেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মূলত পুলিশ কর্মকর্তা জোনাব আলীর বাড়ির রাস্তার পাশে সাংবাদিক ইউসুফ আলীর বড় ভাই শাহজাহান বাড়ি নির্মাণের জন্য আনা বালি ফেলতে গেলে তিনি নিষেধ করেন। বাধা অমান্য করে ট্রাকের বালি ফেলতে চাইলে দুইজনের উচ্চ বাক্য বিনিময় হয়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ইউসুফ আলী ও এলাকার মানুষজন সেখানে জড়ো হয়ে বালি ফেলা বন্ধ করে ট্রাকটিকে ফিরিয়ে দেন এবং দুই পক্ষকে শান্ত হতে বলেন। কিন্তু জাতীয় জরুরি পরিষেবা ”৯৯৯” এ কল করে পুলিশে খবর দেন জোনাব আলী। এদিকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক আওয়াল হোসেন অভিযুক্ত বড় ভাই শাহজাহানকে না পেয়ে ছোট ভাই ইউসুফ আলীকে থানায় নিয়ে যায়। পরদিন সোমবার(২২ নভেম্বর) সকালে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করেন।

ইউসুফ আলীর স্ত্রী মোছা: রাশিদা আক্তার জানান, ঘর নির্মাণের বালি ফেলাকে কেন্দ্র ভাসুরের সঙ্গে বাকবিতণ্ডা হয় প্রতিবেশী পুলিশ কর্মকর্তা জোনাব আলীর সঙ্গে। কিন্তূ আমার স্বামীকে ষড়যন্ত্রমূলক এই মামলায় ফাঁসানো হয়েছে। সে এমনিতেই অনেক কষ্টে আছে। দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছে। মূলত তারা পুলিশ তাই তারা এই ক্ষমতা দেখিয়েছে।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: আওয়াল হোসেন এর মুঠোফোনে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে পুলিশের মামলায় সাংবাদিক কারাগারে যাওয়ার ঘটনায় সাভার ও আশুলিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ইউসুফ আলীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com