শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বদ‌লি পরীক্ষা দি‌তে গি‌য়ে গ্রেপ্তার ঢাবি শিক্ষার্থী সখীপুরের হিমেল

বদ‌লি পরীক্ষা দি‌তে গি‌য়ে গ্রেপ্তার ঢাবি শিক্ষার্থী সখীপুরের হিমেল

বাদল হোসাইন সখীপুর(টাংগাইল)প্রতিনিধিঃ-


বদ‌লি নিয়োগ পরীক্ষা দি‌তে গি‌য়ে গ্রেপ্তার হয় ঢাবি শিক্ষার্থী হামিদ শিকদার হিমেল। চার‌দিন ধ‌রে নি‌খোঁজ ঢাকা বিশ্ব‌দ্যিাল‌য়ের শিক্ষার্থী হি‌মেলকে গ্রেপ্তার বিষয়টি সোমবার সকালে নিশ্চিত হয়েছে তার প‌রিবার।

বর্তমা‌নে হি‌মেল টাঙ্গাই‌লের কারাগা‌রে র‌য়ে‌ছেন। ভ্রাম্যমাণ আদাল‌ত তাঁ‌কে এক মা‌সের কারাদণ্ড দিয়ে কারাগা‌রে পাঠা‌ন। টাঙ্গাই‌লের জেলা প্রশাসক কার্যাল‌য়ের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. আতাউর রা‌ব্বি ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন।

আদালত সূ‌ত্রে জানা যায়, গত শুক্রবার সকা‌লে টাঙ্গাই‌লে উপ-খাদ্য প‌রিদর্শক প‌দে বদ‌লি পরীক্ষা ( প্র‌ক্সি) দি‌তে গি‌য়ে গ্রেপ্তার হয় হি‌মেল। তার কাছে ডি‌জিটাল ডিভাইস পাওয়া যায়। প‌রে তাঁ‌কে এক মা‌সের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদাল‌তের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো.আতাউর রা‌ব্বি ব‌লেন, বদ‌লি পরীক্ষা দি‌তে যাওয়া হামিদ শিকদার হি‌মেলের কাছে ডি‌জিটাল ডিভাইস পাওয়ায় তাঁ‌কে এক মা‌সের কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

উল্লেখ, ঢা‌বির রসায়ন বিভা‌গের মাস্টা‌র্সের শিক্ষার্থী হি‌মেল শুক্রবার হল থে‌কে টাঙ্গাই‌লের সখীপু‌রে তার গ্রা‌মের বা‌ড়ি‌তে যাওয়ার কথা থাক‌লেও সে বা‌ড়ি যান‌নি। সন্ধান না পে‌য়ে শাহবাগ থানায় সাধারণ ডা‌য়ে‌রি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com