গাজী তাহের লিটন, ভোলা:
চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর।
ভোলার বোরহানউদ্দিনে ০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড।দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বোরহানউদ্দিনের সাতটি ইউপিতে নৌকার মাঝি হলেন যাঁরা: বড় মানিকা ইউনিয়নে -জসিম উদ্দিন হায়দার, কুতুবা ইউনিয়নে নাজমুল আহাসান জোবায়েদ, টবগী ইউনিয়নে নতুন মুখ – জসিম উদ্দিন হাওলাদার, পক্ষিয়া ইউনিয়নে নতুন মুখ – আবুল কালাম, কাচিয়া ইউনিয়নে আব্দুর রব কাজী, দেউলা ইউনিয়নে শাহাজাদা তালুকদার, এবং হাসাননগর ইউনিয়নে আবেদ চৌধুরী।
এর পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সদর উপজেলার ২০টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
Leave a Reply