মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান হলেন আল্লামা ইয়াহইয়া ।

নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান হলেন আল্লামা ইয়াহইয়া ।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান মনোনীত হলেন, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া সাহেব।

রবিবার (২১ শে নভেম্বর) হাটহাজারী রেলস্টেশন সংলগ্ন বোর্ডের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়!

বৈঠকে সূত্রে জানানো হয়, জুনায়েদ বাবুনগরী এর মৃত্যুতে তাঁর শূন্য পদে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া সাহেবকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এছাড়াও মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক আল্লামা উসমান ফয়েজীকে সহসভাপতি ও প্রধান অডিটর এবং ফতেপুর মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসানকে সহসভাপতি মনোনীত করা হয়।
বৈঠকের শুরুতেই প্রায়ত চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর রুহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বোর্ডের মহাসচিব মুফতি জসিম উদ্দিন, মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক আল্লামা উসমান ফয়েজী, সিনিয়র শিক্ষক মুফতী মোহাম্মদ আলী কাসেমী, ফতেপুর মারাসার পরিচালক মাওলান মাহমুদুল হাসান, মাওলানা জমির উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com