রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলায় সাবেক ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে অন্য উপজেলায় ভোট স্থানান্তর।

ডিমলায় সাবেক ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে অন্য উপজেলায় ভোট স্থানান্তর।

সরোয়ার বাহান সোহাগ
ডিমলা:

নীলফামারীর ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউপির এক সাবেক সাধারণ সদস্যের ভোট স্থানান্তরের অভিযোগ উঠেছে।

নাউতারা ইউনিয়নের আকাশকুড়ী গ্রাম ২নং ওয়ার্ডের মোঃ তছির উদ্দিনের ছেলে মোঃ তহিদুল ইসলাম। যাহার জাতীয় পরিচয়পত্র নম্বর:- ৭৩১১২৬৬২৭২৯১৭ জন্মের তারিখ:- ২৭-১০-১৯৭১ইং ভোটার নম্বর:- ৭৩০০৬৩২৭২৯১৭ ভোটার তালিকার ক্রমিক নম্বর:- ০৬২৩ নাউতারা ইউপি।
মো. তহিদুল ইসলাম ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ডের একজন সাবেক ইউপি সদস্য ছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে অংশ গ্রহন করার জন্য ঐ গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় তার নির্বাচনী প্রচার প্রচারণা ও  মত বিনিময় চালিয়ে যাচ্ছিলো। কিন্তু বেশ কিছু লোকজন প্রার্থীর সমর্থকদের কানভরা ভাবে বলেন আপনারা যে প্রার্থীর আলোচনা করেন সে প্রার্থীর নিজের এলাকায় নিজেরই ভোট নেই।

সমর্থকরা বিষয়টি প্রার্থীর কাছে জানালে সে তৎক্ষনাৎ ডিমলা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ঐ এলাকার ভোটার তালিকা তুলে দেখেন আসলেই তার ভোট অন্য এলাকায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে তহিদুল ইসলাম বলেন, আমি ডিমলা উপজেলার আসন্ন ইউপি নির্বাচন ২০২১ ইং ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত নাউতারা ইউপি’র আকাশকুড়ী গ্রাম ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী। আমাকে আসন্ন নির্বাচনে অংশ গ্রহণ করিতে দিবেনা মর্মে কে বা কাহারা আমার স্বাক্ষর জাল করে আমার ভোটটি ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ গোমনাতী ৫নং ওয়ার্ড এলাকায় স্থানান্তর করেন।

তিনি আরও বলেন, আমাকে আমার ভোটার তালিকার ক্রমিক নম্বর অনুযায়ী আমার স্থায়ী ঠিকানায় স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে ডিমলা উপজেলা  নির্বাচন অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমার ভোটটি অন্য উপজেলায় স্থানান্তরকারীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com