বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তানোরে টাকা নিয়ে চাকরির নামে প্রতারণা, আটক ২!

তানোরে টাকা নিয়ে চাকরির নামে প্রতারণা, আটক ২!

সোহানুল হক পারভেজ তানোর,(রাজশাহী) :

সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার কথা বলে পরীক্ষা নিতেন নিজ বাসায়। স্বাস্থ্য পরীক্ষাও করাতেন প্রাইভেট ক্লিনিকে। দিতেন নিয়োগপত্র। বিনিময়ে হাতিয়ে নিতেন মোটা অংকের অর্থ। গতকাল শনিবার (২০ নভেম্বর) সকালে রাজশাহীর তানোর থেকে এই চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প।

আটকরা হলেন- তানোরের কলমা ইউনিয়নের ভালুকা এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুল (৫০) এবং রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকার আনোয়ার হোসেন ওরফে সাবের আলী (৫০)।র‌্যাব জানায়, সেনাবাহিনীর সামরিক ও বেসামরিক বিভিন্ন পদে নিয়োগের নামে অর্থ হাতিয়ে নিতেন এই দুই প্রতারক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তানোর থানায় মামলা করা হয়েছে।

প্রতারকদের ধরতে অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস শাকিব। তিনি ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেজর নাজমুস শাকিব জানান, সেনাবাহিনীতে চাকরির নামে গত জানুয়ারিতে তানোরের রঞ্জুর কাছে সাড়ে ৭ লাখ, আলমগীরের কাছে ৮ লাখ এবং মেহেদী হাসানের কাছে ৭ লাখ টাকা চান প্রতারক শফিকুল ইসলাম ও সাবের আলী। নিয়োগপত্র পাওয়ার পরই টাকা নেওয়ার কথা হয়।

জানুয়ারির প্রথম সপ্তাহে নগরীর চন্দ্রিমা এলাকায় সাবের আলীর বাসায় লিখিত পরীক্ষায় অংশ নেন চাকরি প্রত্যাশীরা। পরে ঢাকায় নিয়ে গিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। শারীরিক যোগ্যতা ঠিক আছে জানিয়ে চাকরি প্রত্যাশীদের বাড়ি পাঠিয়ে দেন প্রতারকরা। ওই সময় জানানো হয়, তারা ১৫ দিনের মধ্যে নিয়োগপত্র পেয়ে যাবেন।গত ২ ফেব্রুয়ারি নিয়োপত্র এসেছে বলে চাকরি প্রত্যাশীদের জানান দুই প্রতারক। সাবের আলীর বাসায় ডেকে তাদের নিয়োগপত্রের অংশ বিশেষ দেখানো হয়। তা দেখেই কয়েক দফায় রঞ্জু সাড়ে ৪ লাখ ও আলমগীর আড়াই লাখ টাকা দেন। মেহেদীও দেন মোটা অংকের অর্থ।

পরে তারা নিয়োগপত্র হাতে পান। তাদের জানানো হয়, তারা যোগদান করবেন জুনে। ওই সময় প্রতিশ্রুতির বাকি অর্থ দিতে হবে। এ নিয়ে ফাঁকা চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেন দুই প্রতারক। ১ জুন ঢাকায় যোগদান করতে গিয়ে প্রতারণার বিষয়টি টের পান চাকরি প্রত্যাশীরা।

তখন তারা সাবের আলীর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। রাজশাহী ফিরে এসে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকৃতি জানান সাবের আলী। উল্টো ফাঁকা স্ট্যাম্প ও চেক পুঁজি করে ফাঁদে ফেলতে চাকরি প্রত্যাশীদের উকিল নোটিশ পাঠান।

মেজর নাজমুস শাকিব আরও জানান, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক সাবের আলী ও শফিকুল ইসলাম বাবুল ঘটনার দায় স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে মোটা অংকের অর্থ হাতিয়ে আসছিলেন। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।#সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী ২১ নভেম্বর ২০২১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com