রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিরামপুরের ভাদিয়াখোলায় ওসির সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

হরিরামপুরের ভাদিয়াখোলায় ওসির সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরের ভাদিয়াখোলা ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলানায়তনে ডিজিটাল অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০ নভেম্বর (শনিবার) দুপুর ১২টায় এ সচেতনতামূলক আলোচনা সভায় ছাত্র-ছাত্রীদের মাঝে সমসাময়িক বিষয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম। তিনি ছাত্র-ছাত্রীদেরকে সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, ধর্মীয় উস্কানি ও বাল্যবিবাহসহ সমাজের নানারকম অপরাধের ওপর বিশদ আলোচনা করেন। এছাড়াও তিনি ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কেও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল বাশার, সাবেক সভাপতি এম. খায়রুল বাশার, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রেজা, বাল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান রাজু, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বিল্টু, ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান মনির হোসেনসহ অন্যান্য শিক্ষক -শিক্ষিকা মন্ডলী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com