রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনকে গার্ড অব অনার প্রদান

ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনকে গার্ড অব অনার প্রদান

কাওসার হামিদ তালতলী(বরগুনা)প্রতিনিধ

বরগুনার তালতলী উপজেলার ১ নং পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন কালু পাটোয়ারীকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হয়েছে। জানাযার নামাজে জেলা উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

শনিবার(২০ নভেম্বর) বিকাল ৩টার উপজেলার হাড়িপাড়া এলাকায় নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে পরে দাফন করা হয় । তার আগে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানকে স্মরণ করে তাকে গার্ড অব অনার দেয়া হয়েছে৷

গার্ড অব অনারে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাওসার হোসেন ও ওসি তদন্ত রফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।

উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের নিবার্চিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ নজির হোসেন কালু পাটোয়ারী গতকাল রাতে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যা রেখে গেছেন।

বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধে সাহসী বীরের জানাযা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। সকল শ্রেণির মানুষের ভালোবাসায় সিক্ত হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সংসদ সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা -২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমানসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com