রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীর পশ্চিম বড়ঘোনায় আইডিয়াল ক্লিনিকের শীঘ্রই উদ্বোধন।

বাঁশখালীর পশ্চিম বড়ঘোনায় আইডিয়াল ক্লিনিকের শীঘ্রই উদ্বোধন।


এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ


চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার জাতীয় অর্থনৈতিক গুরুত্বপূর্ন অঞ্চল উপকূলীয় গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা সকাল বাজার সংলগ্ন নব নির্মিত আমির সিকদার মার্কেটে শীঘ্রই শুভ উদ্বোধন হতে চলছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পরিপুর্ন চিকিৎসা সেবা প্রতিষ্টান “আইডিয়াল ক্লিনিক।”
২০ নভেম্বর’২১ ইং সকাল ১০ টায় আইডিয়াল ক্লিনিক কতৃপক্ষের এক প্রস্তুতি সভা আমির সিকদার মার্কেটস্থ ক্লিনিকের দোতলায় অনুষ্টিত হয়। স্থানীয় জমিদার বাড়ির কৃতিসন্তান বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিধ ও সমাজসেবক অালহাজ্ব নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে এবং জনপ্রিয় পল্লী চিকিৎসক শিহাব উদাদিন-এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় প্রধান অথিতি ছিলেন কর্নফুলী উপজেলার ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটাল এবং টাচ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং বাঁশখালীর পশ্চিম বড়ঘোনায় নব প্রতিষ্টিত আইডিয়াল ক্লিনিকের এমডি বিশিষ্ঠ সমাজসেবক নুরুল আবছার। বিশেষ অথিতি ছিলেন গন্ডামারা ইউপি’র প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটালের ডিরেক্টর নাসির উদ্দিন, স্থানীয় বর্ষিয়ান মুরব্বি হাজী পেচু মিয়া সিকদার, বাঁশখালী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সাংবাদিক এনামুল হক রাশেদী, ব্যবসায়ী ও তরুন সমাজসেবক ফারুক, ছাত্রলীগ নেতা চৌধুরী শোয়েব, মাস্টার আহামদ হোসাইন আজাদী(মাস্টার মোনাফ)
প্রধান অথিতির বক্তব্যে আইডিয়াল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার বলেন, চিকিৎসাকে পণ্য নয় আর্তমানবতার সেবা হিসাবে জিবনের ব্রত করে আমি আমার কর্মজিবনের শুরু থেকে কর্নফুলী থানার মহাল খান বাজারে “ছায়াপথ ক্লিনিক ও হাসপাতাল” প্রতিষ্টা করে গ্রামের মানুষদের জন্য সীমিত সাধ্যের মধ্যে উন্নত ও আধুনিক চিকিৎসা সেবাকে সহজলভ্য করেছি। বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প, যেখানে হাজার হাজার শ্রমিকের পাশাপাশি গ্রামের হাজার হাজার মানুষ এখন অনেক সচেতন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, অত্র এলাকার সাথে উপজেলা সদরের দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারনে প্রকল্পের শত শত শ্রমিক দুর্ঘটনার শিকার হয়ে জরুরী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি এলাকার অসংখ্য সন্তান সম্ভবা মা-বোনেরা আধুনিক ডেলিভারী সেবা থেকে বঞ্চিত হয়ে সংকটের সম্মুখিন হয়ে জিবনের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে। এমতাবস্থায় এলাকার জনগনের দির্ঘপ্রতিক্ষিত একটি প্রত্যাশা ছিল, আধুনিক একটি চিকিৎসা সেবা প্রতিষ্টান। তাই আর্তমানবতার সেবার মানষিকতায় পশ্চিম বড়ঘোনার সকাল বাজারের উত্তর পার্শ্বে এবং গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পার্শ্বে আমির সিকদার মার্কেটে বিশেষজ্ঞ চিকৎসক সহ আধুনিক মেটারনিটি সেন্টার, প্যাথলজী সেন্টার, ডায়াবেটিক সেন্টার, ফিজিওথেরাপী সেন্টার, সুন্নাতে খতনা সেন্টার, ২৪ ঘন্টা এ্যাম্বুল্যান্স সার্ভিস সহ আইডিয়াল ক্লিনিক প্রতিষ্টার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ আইডিয়াল ক্লিনিককে তাদের নিজস্ব প্রতিষ্টান মনে করে আন্তরিকতা ও ভালবাসায় সিক্ত করবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব নুরুল আবছার চৌধূরী আইডিয়াল ক্লিনিক প্রতিষ্টার জন্য এমডি নুরুল আবছার কে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্থানীয় আগ্রহী ভিত্তশালী ব্যক্তিবর্গকে আইডিয়াল ক্লিনিকের শেয়ার ক্রয় করার সুযোগকে কাজে লাগিয়ে পশ্চিম বড়ঘোনায় প্রতিষ্ঠিতব্য আইডিয়াল ক্লিনিকের শেয়ার হোল্ডার হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com