শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের গ্রিল কেটে ডাকাতি

কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের গ্রিল কেটে ডাকাতি


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ডাকাতির ঘটনা ঘটে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক নাজিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডাকাত দল বিদ্যালয়ের প্রবেশ পথের প্রাকসিবল গ্রিল কেটে শুক্রবার দিবাগত গভীর রাতে বিদ্যালয়ের মুল ভবনে ঢুকে প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল ৩টি আলমিরা ভেঙ্গে নগদ ১লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সিসি ক্যামেরার সকল সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
নাজমুল হক নাজিম আরো বলেন, শনিবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ে এসে একজন শিক্ষক এ ঘটনা দেখতে পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমকে জানালে তিনি কোম্পানীগঞ্জ থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগেও একই কায়দায় বিদ্যালয়ে বড় ধরনের চুরি সংঘটিত হয়। এরপর ডাকাতির এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার বলেন, এটি কোন ডাকাতি ঘটনা নয়, বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com