ডেস্ক নিউজ:
আসন্ন লক্ষীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার নৌকা মার্কার সমর্থনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহায়তায় আজ ১৯ নভেম্বর ২০২১ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টায় লক্ষীপুর হ্যাপী সিনেমা হল চত্বরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতিতে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। লক্ষীপুর পৌরসভাকে উন্নত সমৃদ্ধ মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুমকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান তিনি। এসময় আরও বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, উপদেষ্টা অধ্যাপক শহিদুল ইসলাম, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, সদস্য রফিকুল হায়দার ভূঁইয়া, জাতীয় পরিষদ সদস্য অ্যাডঃ একেএম শরীফ উদ্দিন, উপস্থিত ছিলেন সদস্য আবু জাফর, লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
অতঃপর রাত ৮ টায় উত্তর তেমুহনী বাস স্টেশনে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করেন।
Leave a Reply