রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাভারে শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোহেল রানা, সাভার (ঢাকা):

সাভারে শ্রমিক নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার(১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাভার উপজেলা কমিটির আহ্বায়ক এডভোকেট সৌমিত্র কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধন থেকে বক্তব্য রাখেন গার্মেন্স শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, গার্মেন্স শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির খান মনির, টেক্সটাইল গার্মেন্স ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া শিল্পাঞ্চল কমিটির সভাপতি নুরুল আমিন মামুন প্রমুখ।

বক্তারা বলেন, সাভারের রাজফুলবাড়িয়ায় অবস্থিত ভার্সেটাইল এটায়ার লিমিটেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করে কতৃপক্ষ । এসময় প্রায় ২ শতাধিক শ্রমিকের মুজুরী ও আইনানুগ পাওনাদি দেওয়ার দাবি জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। এর রেশ ধরে সে ঘটনার প্রতিবাদী সকল শ্রমিক নেতাদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করে ভার্সেটাইল এটোয়ার লিমিটেড মালিক পক্ষ।

মানববন্ধন থেকে শ্রমিকদের আন্দোলনে উস্কে দেওয়াসহ নানা অভিযোগে শ্রমিকনেতা আহমেদ জীবন, আনিসুর রহমান,শাহ্ আলম,রতন হোসেন মোতালেবসহ সাভার আশুলিয়ার ১৩ জন শ্রমিক নেতার নামে মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।

সভাপতির বক্তব্যে এডভোকেট সৌমিত্র কুমার দাস বলেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতনে শ্রমিকদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়ার সাথে সঙ্গতি রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি করছি।

তিনি আরও বলেন, যার জন্য আজ শ্রমিক নেতারা মিথ্যা মামলার শিকার হয়েছেন তা প্রত্যাহারের দাবি সেই সাথে আগামীতে কোনো শ্রমিক নেতাকে হয়রানি না করার আহ্বান জানাচ্ছি।

এসময় গার্মে্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: বিপাশা আক্তার বৃষ্টি,গার্মেন্স শ্রমিক রূপালী আক্তার,
শাহনাজ বেগম,বৃষ্টি আক্তার,কাউসার আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com