মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধায় বাস চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

গাইবান্ধায় বাস চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :


গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন । 
 শুক্রবার (১৯ -নভেম্বর)সকাল আনুমানিক ৭টায় রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর কালিতলা(হাইওয়ে থানার সন্নিকটে) নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সকালে একটি অটোরিকশা কালিতলা হতে যাত্রী নিয়ে ফাঁসিতলা যাচ্ছিলো।যাত্রাপথে অটোরিকশাটি উক্ত  ঘটনাস্থলে পৌছিলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-২৫৯৯)  বাসটি ধাক্কা দিলে অটোরিকশার যাত্রীরা ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।এসময় খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের কর্মিরা এসে গুরুতর  আহত আরও ৫ জনকে উদ্ধার করে  গোবিন্দগঞ্জ হাসপাতালে নেয়।এরপর  কর্তব্যরত চিকিৎসক আরো ৩জনকে মৃত্যু ঘোষণা করেন। 
 গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ খায়রুল ইসলাম ও গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার  এ তথ্য নিশ্চিত করে জানান নিহত ৬ জনের মৃত্যুদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com