শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্বিকরণ প্রশিক্ষণ কর্মশালা!

তানোরে উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্বিকরণ প্রশিক্ষণ কর্মশালা!

সোহানুল হক পারভেজ তানোর ( রাজশাহী) :

স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর তানোরে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানবকল্যাণ পরিষদ-এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে তানোর সরকারি আবদুল করিম সরকার ডিগ্রী কলেজ হলরুমে ‘উগ্রবাদ প্রতিহতকরণ নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ নামক দিন ব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন সিপিএফ সদস্যগণের উপস্থিতিতে প্রশিক্ষণের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদীন। এতে বক্তব্য দেন, তানোর থানার এসআই হাফিজুর রহমান। এরআগে তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন- এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল, মানবকল্যাণ পরিষদের প্রোগ্রাম অফিসার লাইলী খাতুন, উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম ও মুনিরুল ইসলাম। এছাড়াও কমিউনিটি পুলিশিং ফোরামের ২৫ জন বিভিন্ন কমিটির সদস্যগণ দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে এসআই হাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মূলত পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক এবং নারী নির্যাতন রোধ উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবেলা করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং।

পরিশেষে এসআই আরও বলেন, মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতিতে করনীয় বিষয়ে কর্মশালার মুখ্য উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com