রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চবির ৭ জন শিক্ষকের প্রফেসর ড. সুলতানা এন নাহার ‘বেস্ট টিচিং এওয়ার্ড’ লাভ।

চবির ৭ জন শিক্ষকের প্রফেসর ড. সুলতানা এন নাহার ‘বেস্ট টিচিং এওয়ার্ড’ লাভ।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের শিক্ষকবৃন্দের মধ্যে শিক্ষাদানের দক্ষতা, বিভাগে দীর্ঘকাল শিক্ষকতা ও গবেষণা কর্মে অবদানের ভিত্তিতে উক্ত বিভাগের ৭ জন শিক্ষককে ২০১১ সাল হতে ২০১৭ সালের জন্য প্রফেসর ড. সুলতানা এন নাহার ‘বেস্ট টিচিং এওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ১৬ নভেম্বর) উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এওয়ার্ড প্রাপ্ত শিক্ষকদের হাতে এ পুরস্কার তুলে দেন। এওয়ার্ড প্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন প্রফেসর ড. অরুণ কুমার দেব, প্রফেসর ড. মোবাশ্বের আহমেদ, প্রফেসর ড. মিহির কুমার রায়, প্রফেসর ড. দিল আফরোজ বেগম, প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া, প্রফেসর ড. দেব প্রসাদ পাল এবং প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এ.কে.এম. মাঈনুল হক মিয়াজী, সিন্ডিকেট সদস্য চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. এ.কে.এম. রেজাউর রহমান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রফেসর ড. মিহির কুমার রায়, প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া, প্রফেসর ড. দেব প্রসাদ পাল ও প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং উক্ত বিভাগের প্রফেসর ড. এ.কে.এম. আরিফুল হক ছিদ্দিকীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য এওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, যেকোন পুরস্কার প্রাপ্তি অত্যন্ত আনন্দের ও গৌরবের। দীর্ঘদিন শিক্ষকতা জীবনে শিক্ষাদানের দক্ষতা ও গবেষণা কর্মের স্বীকৃতি স্বরূপ তাঁরা এ পুরস্কারে ভূষিত হয়েছেন। এটি তাঁদের জন্য যেমন আনন্দের তেমনি বিশ্ববিদ্যালয়ের জন্যও গৌরবের। মাননীয় উপাচার্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষকসহ সকল শিক্ষককে নিয়মিত গবেষণা কর্মের মাধ্যমে নব নব জ্ঞান সৃষ্টির আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com