শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিদ্রোহী প্রার্থী হওয়ায় কোটচাঁদপুরে ১৭ আ’লীগ নেতা বহিষ্কার

বিদ্রোহী প্রার্থী হওয়ায় কোটচাঁদপুরে ১৭ আ’লীগ নেতা বহিষ্কার

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ১৭ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো হয়েছে।বহিষ্কৃতরা হলেন- ১ নম্বর সাফদারপুর ইউনিয়নের তফসিরুজ্জামান (তপন) ও হিরণ খান; ২ নম্বর দোড়া ইউনিয়নের আব্দুল জলিল বিশ্বাস, আশরাফুল আলম, শামীম আরা হ্যাপি ও জাকির হোসেন মিঠু; ৩ নম্বর কুশনা ইউনিয়নের আতিয়ার রহমান, আব্দুর রসিদ, রওশন মালিতা ও গোলাম কিবরিয়া বিপ্লব; ৪ নম্বর বলুহর ইউনিয়নের শাহাজান আলী, রফিউদ্দীন মল্লিক, শফিকুর রহমান ও নজরুল ইসলাম ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়নের আজিজুর রহমান মনিক, বদরুজ্জোহা (লাবু) ও মনজুর রহমান।

তারা অনুষ্ঠিতব্য ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকার বিপক্ষে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি জানান, তারা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রের পরিপন্থী হাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com