বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রামগঞ্জে ৫ আ.লীগ বিদ্রোহী প্রার্থী বহিস্কার!

রামগঞ্জে ৫ আ.লীগ বিদ্রোহী প্রার্থী বহিস্কার!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ


আসছে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে৷

আজ দুপুরের উপজেলা আওয়ামীলীগের এক জরুরি সভার মাধ‍্যমে তাদের বহিস্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ৪ নং ইছাপুর ইউনিয়নের আমির হোসেন খান, ২নং নোয়াগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হোসেন রানা, ৩নং ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূইঁয়া, ৫ নং চন্ডিপুর ইউনিয়নের সামছুল ইসলাম সুমন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী৷

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিনের সঞ্চালনায় জরুরি সভায় দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷

এ দিকে বিদ্রোহী প্রার্থী আমির হোসেন, মোঃ হোসেন রানাসহ বহিস্কৃতরা জানান, ওনারা ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে কেন্দ্রে তালিকা প্রেরণ করেছেন৷ যা আজকের সভায় সভাপতিও বলেছেন৷ বহিস্কারসহ আরো অনেক ষড়যন্ত্র করবেন এটা জেনে বুঝে আমরা তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী হয়েছি৷ ইনশাআল্লাহ ২৮ তারিখে জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিজয় নিয়ে আমাদের প্রিয় নেত্রীর কাছে যাব৷

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু জানান, আজকের জরুরি সভায় প্রিয় নেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ অনুযায়ী ৫ জন বিদ্রোহী প্রার্থীকে দলীয় শৃংখলার ভঙ্গের দায়ে বহিস্কার করা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com