আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) বেলা ১২ টার সময় পটুয়াখালী বধুয়া কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা
দল কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভানেত্রী জীবা আমিনা আল গাজী। পটুয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেসমিন জাফর ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা রুমার সঞ্চালনায় ও জেলা মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা সুলতানা আহম্মেদ। পটুয়াখালী জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া সহ জেলা উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আফরোজা আব্বাস বক্তব্যে বলেন, বাংলাদেশের সরকারের সময় হত্যা খুন লুণ্ঠন হচ্ছে। এই সরকারের সময় ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা থাকলেও, এখন মানুষ ৫০ থেকে ৬০ টাকা দিয়ে চাল কিনে খাচ্ছে। তেল কিনতে হচ্ছে ১৫০ টাকা কেজিতে। সাধারণ মানুষের জান-মালের কোন নিরাপত্তা নেই। সাধারণ মানুষ ঠিকমত দু’বেলা দু’মুঠো খেতে পারছে না। বর্তমান সরকার শুধু দেশে উন্নয়নের গান গাইছে, কিন্তু দেশে বাস্তবিক অর্থে কোন উন্নয়ন নেই। হাজার হাজার কোটি টাকা বিদেশে থেকে ঋণ নিচ্ছে। এই ঋণ আমরা কি করে শোধ করবে এদেশের মানুষ। তিনি আরো বলেন, দেশকে বিদেশের কাছে বিক্রি করার ষড়যন্ত্র করছে বর্তমান সরকার। তাই বিএনপির পাশাপাশি মহিলা দলকেও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করতে হবে।
এসময় বাংলাদেশ মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা সুলতানা আহম্মেদ, আফরোজা বেগম সীমাকে সভাপতি ও ফারজানা ইয়াসমিন রুমাকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা মহিলা দলের নতুন কমিটির ঘোষণা করেন।
Leave a Reply