রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে চাউল কল মালিক গ্রুপের ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে চাউল কল মালিক গ্রুপের ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
১৫ নভেম্বর ২০২১

নওগাঁর মহাদেবপুরে উপজেলা চাউল কল মালিক গ্রুপের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার ১৫ নভেম্বর দুপুরে উপজেলা সদরে চাউল কল মালিক গ্রুপের নিজস্ব ভবনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মহাদেবপুর উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি ও খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব ওসমান গনি, সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল খালেক, মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, সদস্য আইনুল ইসলাম, কামরান মালিক খান, রাম প্রসাদ ভদ্র, আনিছুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় সঞ্চালনা করেন মহাদেবপুর উপজেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তরফদার ও কোষাধ্যক্ষ ছেলিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চাউল কল মালিক গ্রুপের সহ-সভাপতি আব্দুল গফুর, যুগ্ন-সম্পাদক শাহিনুর ইসলাম, মাতাজি হাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন চলতি আমন মৌসুমে উপজেলায় ৮৭৬০ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। বাজারে যেন কৃষকদের ভাগ্য উন্নয়নে ১ হাজার থেকে ১১শত টাকা মণ দরে ধান বিক্রি করতে পারে সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তা না হলে কৃষকেরা অনেক ক্ষতির সম্মুখীন হবেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। যেহেতু সারা বিশ্বেই বিভিন্ন খাদ্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তাই ধানের দাম বৃদ্ধি করার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com