রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বন্যহাতি হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

বন্যহাতি হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

আল নোমান শান্ত
দুর্গাপুর প্রতিনিধিঃ

সারাদেশে গত সাত দিনে ৫টি বন্য হাতি নৃশংসভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১২ ঘটিকায় প্রেসক্লাব মোড়ে সামনে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে দল-মত নির্বিশেষে উপস্থিত হন অনেকেই। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সদস্য রাজেশ গৌড়, হোসাইন আহমেদ হাসান, মহতাসিম আলম মারুফ, বিন্দু সাহা প্রমুখ। এই দিকে একই দিন সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে বন্যহাতি হত্যার প্রতিবাদ জানান শতাধিক শিক্ষার্থী। কলেজের শেষ দিনে হাতে ব্যানার নিয়ে মাঠে দাঁড়ায় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী।

এই সময় তারা বলেন, গত সাত দিনে দেশের শেরপুর, চট্টগ্রাম,কক্সবাজারে নির্মমভাবে পাঁচটি বন্য প্রাণী হত্যা করা হয়েছে। এই হত্যার দায় কোনভাবেই স্থানীয় প্রশাসন এড়াতে পারে না। বন্যপ্রাণী সর্বদাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ কিছু স্বার্থলোভী ও চোরাকারবারি বন্যপ্রাণীদের টার্গেট করে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বিদ্যুতের ফাঁদ পেতে প্রাণীগুলো হত্যা করা হচ্ছে। তারপর মানুষের থেকে লুকিয়ে রাখার জন্য মাটির চাপার ঘটনাও ঘটছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হাতি হত্যা সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জোর দাবি জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com