কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদ ২০২১-২২ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছে বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা।
রবিবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলামের কাছে এ মনোনয়ন ফরম জমা দেয়া হয়।
এ নির্বাচনে সহ-সভাপতি পদে এম.এ ক্লাসের একজন, সাধারণ সম্পাদক পদে অনার্স চূড়ান্ত বর্ষের দুই জন, যুগ্ম সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক পদে তৃতীয় বর্ষের দুই জন, প্রচার সম্পাদক, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দ্বিতীয় বর্ষের দুইজন, সহ ক্রীড়া সম্পাদক, সহ প্রচার সম্পাদক পদে প্রথম বর্ষের দুই জন শিক্ষার্থী নির্বাচিত হবেন।
বিভাগের সহযোগী অধ্যাপক ও নির্বাচন কমিশনার ড. মোকাদ্দেস-উল-ইসলাম সার্বিক বিষয়ে বলেন, ‘করোনার পর নতুন উদ্যোমে বিভাগ চালু হয়েছে। সেই ধারাবাহিকতায় ভাষা সাহিত্য পরিষদের নির্বাচন হবে। এ নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটি সহ আমরা সকলে বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একযোগে কাজ করবো। পদ প্রত্যাশী সকলের জন্য শুভ কামনা।’
উল্লেখ্য, ভাষা সাহিত্য পরিষদ নির্বাচনের জন্য নেয়া মনোনয়ন ফরম ১৫ নভেম্বর বিকাল ৪ টা পর্যন্ত প্রত্যাহার করতে পারবে প্রার্থীরা।
Leave a Reply