রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র কর্মশালা অনুষ্ঠিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত তরুণ শিক্ষকদের জন্য ‘Writing Research Papers and Project Proposals’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার ( ১৪ নভেম্বর) চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়্যাল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চবি দর্শন বিভাগের প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী।

মাননীয় উপাচার্য কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমাদের তরুণ শিক্ষক-গবেষকবৃন্দ অত্যন্ত মেধাবী’। তাঁদের এ মেধাকে আরও শাণিত এবং জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে কর্মশালায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে নিজেদের অধিকতর সমৃদ্ধ করে জ্ঞান-গবেষণায় বিশ্ববিদ্যালয়কে সুউচ্চ আসনে অধিষ্ঠিত করতে এ ধরণের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে মাননীয় উপাচার্য অভিমত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com