রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেয়াদউত্তীর্ণ ঝিটকা বাজার বণিক সমিতির নির্বাচনের দাবি

মেয়াদউত্তীর্ণ ঝিটকা বাজার বণিক সমিতির নির্বাচনের দাবি

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বৃহত্তম বাজার ঝিটকা বাজার। যাকে উপজেলার প্রাণকেন্দ্রও বলা হয়ে থাকে কিন্তু বর্তমানে ঝিটকা বাজারের মেয়াদোত্তীর্ণ বণিক সমিতি নিয়ে ক্ষুব্ধ সাধারণ ব্যবসায়ীরা।

বর্তমানে মেয়াদউত্তীর্ণ ঝিটকা বাজার বণিক সমিতির নির্বাচনের দাবি জানিয়েছেন বাজারের সাধারণ ব্যবসায়িরা। এ বিষয়ে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান বরাবর ব্যবসায়িদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয়েছে।

বাজারের সাধারণ ব্যবসায়িরা আবেদনে জানান, গত ১৯ ফেব্রুয়ারি’২০১৮ সালে ঝিটকা বাজার বনিক সমিতির সর্বশেষ নির্বাচন হয়েছিল। সমিতির গঠনতন্ত্র অনুযায়ি, কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল ৩ বছর স্থায়ী হইবে। কিন্তু‘ মেয়াদকাল পার হলেও অর্ধ বছরের বেশি হলেও নতুন কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং নির্বাচনের কোন উদ্দ্যোগও নেননি কার্যনির্বাহী কমিটি। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করায় ক্ষুদ্ধ বাজারের সাধারণ ব্যবসায়িরা।

ক্ষুদ্ধ ব্যবসায়িরা জানান, নতুন নির্বাচনের দাবিতে করা আবেদনের অনুলিপি যথাযথ মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়কে দেয়া হয়েছে।

এ ব্যাপারে বাজারের বর্তমান কমিটির সহ-সভাপতি নরেশ চন্দ্র দাশ বলেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক কে নতুন নির্বাচনের ব্যাপারে বারবার বলার পরেও কোন ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে ইউএনও ও চেয়ারম্যান বরাবর আবেদন করলে চেয়ারম্যান অতি দ্রুত নির্বাচনের আশ্বাস দেন।

আবেদনে ঝিটকা বাজার বণিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির সকল কার্যক্রম স্থগিত করে নতুন নির্বাচনের দাবি করা হয়। এ বিষয়ে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সাধারণ ব্যবসায়িরা। বাজার কমিটির অধিকাংশ সদস্যই নতুন নির্বাচনের পক্ষে।

মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং পূর্বের কমিটি বাতিল বলে ঘোষনা করা হয়েছে। অতি দ্রুতই নতুন কমিটির ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে অতি দ্রুতই বাজার কমিটির সাথে কথা বলে নতুন বাজার কমিটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবো।

বাজার কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেন ভূইয়া বলেন, আগামী রবিবার আমরা বাজার কমিটির মিটিং ডেকে ভোটার হালনাগাদের ব্যবস্থা নিবো এবং ভোটার হালনাগাদ হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য ইতিপূর্বেও বাজারের ব্যবসায়িরা একাধিকবার মেয়াদ উত্তীর্ণ কমিটির কার্যক্রম স্থগিত ও নির্বাচন অনুষ্ঠানের দাবি করলেও যথাযথ কর্তৃপক্ষের টনক নড়েনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com