শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে সুজনের কমিটি গঠিত

গৌরীপুরে সুজনের কমিটি গঠিত


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুরে সুশাসনের জন্য নাগরিক- সুজনের কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে গত শনিবার বিকালে স্থানীয় উদীচী ভবনে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
প্রকৌ. রিয়াজুল হাসনাতের সভাপতিত্বে ও এড. সাখাওয়াত হোসেন তসলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুজনের ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, মহানগর সুজন সভাপতি এডভোকেট শিব্বির আহমেদ লিটন, বিভাগীয় সুজন সমন্বয়কারী জয়ন্ত কর, জেলা সুজন সমন্বয়কারী নাজমুল হোসেন, সদর উপজেলা সুজন সভাপতি এম এ কদ্দুস ও ঈশ্বরগঞ্জ উপজেলা সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কবি-লেখক, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, রাজনীতিক হারুন আল বারী ও মজিবুর রহমান ফকির, অধ্যাপক তোফাজ্জল হোসেন হেলিম, গৌরীপুর উদীচী সভাপতি মাজহারুল ইসলাম পলাশ, মোশারফ হোসেন সোহেল, আমিরুল মোমেনীন, এডভোকেট আমান উল্লাহ সোহাগ, সাংবাদিক মহসিন মাহবুবসহ স্থানীয় বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দ।
কমিটিতে এরাশাদ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সমাজকর্মী, প্রকৌশলী রিয়াজুল হাসনাত হয়েছেন সভাপতি ও এরাশাদ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা, কেন্দ্রীয় যুব ইউনিয়ন নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন তসলিমকে সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মুজিবুর রহমান ফকির, শিখা রাণী দাস, সহ-সম্পাদক এম হাসান শুভ, পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ আলী আশরাফ আবীর, সদস্য হিসেবে আছেন রুহুল আমিন, আব্দুস সালাম, আব্দুল লতিফ, একরাম হোসেন, গোপা দাস, আল ফারুক, অনুপম ঘোষ, মাসুদ আলম ভ‚ইয়া মুকুল, সাইদুর রহমান লিংকন, মাজহারুল ইসলাম পলাশ, এনামুল হাসান অনয়, জুলহাস উদ্দিন, মমতাজ বেগম ও আমিনুল ইসলাম।
সভায় বক্তারা গৌরীপুরে গণতন্ত্র, নাগরিক অধিকার এবং সুশাসনের জন্য একটি জোরদার নাগরিক আন্দোলন গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com