রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ

গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্যকে আব্দুর রউফকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৩ নভেম্বর শনিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ স্থানীয় জনতা।

নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারী আরিফ কে গ্রেফতার ও ফাঁসীর দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

গাইবান্ধা -সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষীপুর বাজার এলাকায় এক কিলোমিটার পথ অবরোধ করে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে অবস্থান নেয় তারা। বিক্ষোভ কারীরা গাছের গুঁড়ি ও ডালপালা ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে অনেক যানবাহন । এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে।

এরআগে আব্দুর রউফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত দেড়টার দিকে উত্তেজিত লোকজন অভিযুক্ত আরিফের বাড়িতে আগুন দেয়। গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই বাড়ির দুটি ঘর ও আসবাব পত্র পুড়ে যায়।

সড়ক অবরোধের বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করাসহ সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ।

উল্লেখ,দ্বিতীয় ধাপের তফসিল ভুক্ত ইউপি নির্বাচনে নির্বাচিত হওয়ার পরের দিন ১২ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি একটি ভাঙা ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় একই গ্রামের আরিফ লোহার রড দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। রউফের মাথায় কয়েকটি আঘাত করে পালিয়ে যান আরিফ।
সে হতে আরিফ পলাতক রয়েছে। ঘাতক আরিফ কে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে ফুসে উঠেছে স্থানীয় জনতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com