শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে জোর করে ধান কাটার অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে জোর করে ধান কাটার অভিযোগ

কাজী সামছুজ্জোহা মিলন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
১৩ নভেম্বর ২০২১

নওগাঁর মহাদেবপুরে জোর করে ধান কাটার অভিযোগ করা হয়েছে।

শনিবার ১৩ নভেম্বর দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আলহাজ্ব দিল মোহাম্মদ এর পুত্র নজরুল ইসলাম মুন্টু এ অভিযোগ করেন।

অভিযোগে তিনি বলেন তার বাবার ওয়ারিশ মূলে প্রাপ্ত লক্ষ্মীপুর মৌজার ৫৭ নং খতিয়ানের ১১৭৭ নং দাগে ৫২ শতাংশ জমির মধ্যে ২২ শতাংশ জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছেন।

তিনি আরো অভিযোগ করে বলেন তার প্রাপ্ত জমিতে লাগানো ধান গত ১ জানুয়ারি লক্ষীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আনোয়ার হোসেন, সেলিম উদ্দিন, আমিনুর রহমান, আল মামুন, মৃত খফিরের পুত্র গেদু ও লিটন, মৃত তছিরের পুত্র বাবলু, তার পুত্র গোলজার, হানিফের পুত্র হারুন, উপজেলার খাজুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র রানা, উপজেলা সদরের ঘোষ পাড়া গ্রামের মৃত জমিরের পুত্র জয়নাল সহ একদল সন্ত্রাসীরা তার জমিতে লাগানো ধান কেটে ফেলে।

তিনি অসহায় ও দুর্বল হওয়ায় সে সময় তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। যার নং ২৩পি/২১। তারিখ ৭/১/২০২১।

এ মামলা চলমান থাকা অবস্থায় উপরুক্ত আসামিরা পুনরায় ১০ নভেম্বর গভীর রাতে আবারো ধান কেটে নিয়ে যায়। সে প্রতিকার চেয়ে ন্যায় বিচারের দাবি জানান।

এ ব্যাপারে মহাদেবপুর থানার (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com