এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় এক বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
১২ নভেম্বর’২১ ইং শুক্রবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল ছোট্ট বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে বন বিভাগ বাঁশখালী উপজেলা কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বন্য হাতিটি জঙ্গল চাম্বলের ছোট্ট বিল এলাকায় ঘুরাঘুরি করতে করতে খুব চিৎকার করছিল। ভয়ে জনগন রাতে বের হয়ে দেখতে যায়নি, কিন্তু সকালে স্থানীয় লোকজন হাতিটিকে দেখতে গেলে জঙ্গলের পাশে ধানী জমির ধারে মৃত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতিটির সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃত হাতিটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন বন কর্মকর্তারা।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে এসে হাতির মরদেহ উদ্ধার করেছি। অসুস্থতাজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।” হাতিটির মরদেহ ময়নাতদন্ত পুর্বক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে তরুন স্বেচ্ছাসেবক, মানবিক এ্যাক্টিভিস্ট ও গন্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংকের এ্যাডমিন কলিম উল্লাহ মিসবাহ জানিয়েছেন, সম্প্রতি বাঁশখালীর বনদস্যুদের বেপরোয়া দাপটে বনাঞ্চল উজাড় হওয়ায় হাতির দল মারাত্বকভাবে খাদ্য সংকটের সম্মুখিন হওয়ায় হাতিরা দলবেঁধে লোকালয়ে নেমে আসছে খাদ্যের সন্ধানে। এতে একদিকে স্থানীয় জনগনের জানমালের ক্ষয়ক্ষতি সহ হাতিরাও মানুষের ফাঁদের শিকার হচ্ছে। এহেন কঠিন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও পরিবেশবাদীরা সক্রিয় না হলে বাঁশখালীর বনাঞ্চল থেকে দ্রুত সময়ের মধ্যে হাতি শুন্য হয়ে পড়বে। যেটা হবে পরিবেশের জন্য মারাত্বক ক্ষতিকর।
Leave a Reply