বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে ১৮টি ইউপি নির্বাচনে ৫টিতে স্বতন্ত্র; ১৩টিতে নৌকার প্রার্থীরা বিজয়ী

টাঙ্গাইলে ১৮টি ইউপি নির্বাচনে ৫টিতে স্বতন্ত্র; ১৩টিতে নৌকার প্রার্থীরা বিজয়ী

হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ


ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইল জেলার ধনবাড়ী, সখীপুর ও দেলদুয়ার মোট তিন উপজেলার ১৮টি ইউপি নির্বাচনের ১৩টিতে নৌকা ও ৫টি তে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে জেলা সিনিয়র নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

১৮টি ইউপি নির্বাচনের মধ্যে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এতে এ তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হয়নি।

ধনবাড়ী :
ধনবাড়ীতে চারটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী বিজয়ী হয়েছেন। এতে বানিয়াজান ইউনিয়নে রফিকুল ইসলাম ফটিক, যদুনাথপুর ইউনিয়নে মীর ফিরোজ আহমেদ, ধোপাখালি ইউনিয়নে আকবর হোসেন বিজয়ী হয়েছেন।

একটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাইস্কা ইউনিয়নে জাহাঙ্গীর আলম বাবুল বিজয়ী হয়েছেন।

সখীপুর :
সখীপুরে চারটি ইউনিয়নের মধ্যে দুইটিতে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে যাদবপুর ইউনিয়নে একেএম আতিকুর রহমান আতোয়ার, বহেড়াতৈল ইউনিয়নে ওয়াদুদ হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপর দুইটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে বহুরিয়া ইউনিয়নে সরকার নূরে আলম মুক্তা (মোটরসাইকেল) ও কাকড়জান ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন (আনারস) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

দেলদুয়ার :
দেলদুয়ার উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে ফাজিলহাটী ইউনিয়নে শওকত আলী, দেউলীতে দেওয়ান তাহমিনা হক, ডুবাইলে ইলিয়াছ মিয়া, দেলদুয়ার সদরে মাসুদুজ্জামান খান ও পাথরাইলে রাম প্রসাদ সরকার বিজয়ী হয়েছেন।

দুইটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে লাউহাটী ইউনিয়নে মোহাম্মদ খান ও এলাসিনে মানিক রতন বিজয়ী হয়েছেন।

এ উপজেলায় আরো তিন ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন। এতে মুশুদ্দি ইউনিয়নে আবু কায়সার, বীরতারা ইউনিয়নে আহমেদ আল ফরিদ ও বলিভদ্র ইউনিয়নে রফিকুল ইসলাম তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com