শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অবশেষে ভোটাধিকার প্রয়োগ করলেন সেই দুই ‘মৃত’ প্রার্থী

অবশেষে ভোটাধিকার প্রয়োগ করলেন সেই দুই ‘মৃত’ প্রার্থী


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জে ভোটার তালিকায় ‘মৃত‘ দেখানো ওই দুই ব্যক্তি ভোট দিলেন। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে তকিপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা ভোট দেন। তারা হলেন ছাতক উপজেলার দিঘলী ব্রাহ্মণগাঁও গ্রামের মো. কমর আলী (৪৩) ও তার চাচাতো ভাই আলী আহমদ (৩৯)। তারা একই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে ভোট দিতে গিয়ে তাদের দুজনকেই চরম ভোগান্তির স্বীকার হতে হয়। ভোটার তালিকায় মৃত থাকায় সহকারী প্রিসাইডিং অফিসার তাদের ভোট প্রদানে বাধা দেন। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে সংশোধনী কাগজ আসার পর তারা ভোট দিতে সক্ষম হন।  

ভোট দেওয়ার পর ত্রাা জানান, আজ বেঁচে থেকেও আমরা মৃত। নির্বাচনের মনোনয়ন দাখিল করার সময় পড়েছিলাম এক বিড়ম্বনায় আর আজ ভোট দিতে এসে পড়লাম দুই ঘণ্টার বিড়ম্বনায়। তারপরও  ভোট দিতে পেরে ভালো লাগছে। নির্বাচনে জয় পরাজয় থাকবেই।ফলাফল যাই হোক না কেন আমরা দুজনেই তা মেনে নেবো।

তকিপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বায়িত্বে থাকা পিসাইডিং অফিসার দুলাল মিয়া জানান, ভোটার তালিকা অনুযায়ী দুই মৃত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হয়েছেন। তারা যখন ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করতে আসেন তখন ভোটার তালিকায় তাদের নাম না থাকায় আমরা ঝামেলায় পড়েছিলাম। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সংশোধনী কাগজপত্র পাঠিয়ে দিলে আমরা তাদের ভোট দিতে দিই।

উল্লেখ্য আজ ছাতক উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১০৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com