সোহেল রানা,সাভার (ঢাকা):
ঢাকার অদূরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের একটি কেন্দ্রে মোটরসাইকেল চালানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ধামরাইয়ের ফুটনগর কেন্দ্র এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. আবু রিয়াদ । তিনি বলেন, নির্বাচনী এলাকায় অনুমতি ব্যতীত মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। তারা দুইজন অবৈধভাবে ভোট কেন্দ্র এলাকায় মোটরসাইকেল চালিয়ে ঘোরাঘুরি করছিলো। এসময় তারা নজরে আসলে তাদের আটক করা হয়। তাদেরকে আটক রাখা হয়েছে।
Leave a Reply