বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে সরকারি ১০ টাকার চাল দোকানে বিক্রি কালে মোবাইল কোর্টে জরিমানা

কালীগঞ্জে সরকারি ১০ টাকার চাল দোকানে বিক্রি কালে মোবাইল কোর্টে জরিমানা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে মান্দারবাড়িয়া বাজারে সরকারি বরাদ্ধের ১০ টাকা কেজি দরের চাউল দোকানে বিক্রির অপরাধে ডিলার রাজু ও দোকানদার হায়দার স্টোরের মালিক হায়দার আলীকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। 

গতকাল (১০ই নভেম্বর, ২০২১) বুধবার সন্ধ্যায় মান্দারবাড়িয়া গ্রামের মৃত মহর আলীর ছেলে হায়দার আলীকে  ১০ হাজার ও ডিলার, সানবান্ধা গ্রামের কাশেম আলীর ছেলে রাজু আহাম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, নিম্ন আয়ের মানুষের জন্য সরকার নির্ধারীত ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রি করার কথা থাকলেও ডিলার রাজু আহাম্মেদ হায়দার স্টোরের মাধ্যমে কালো বাজারে চাল বিক্রি করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় যায়।

অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ তে অভিযুক্ত ডিলার রাজু আহম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অভিযুক্ত দোকান মালিক জনাব হায়দার আলীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com