রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাতক্ষীরায় বিদ্রোহী প্রার্থীর কর্মীরা পেটালেন নৌকার প্রার্থীকে

সাতক্ষীরায় বিদ্রোহী প্রার্থীর কর্মীরা পেটালেন নৌকার প্রার্থীকে

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ইউনিয়নের নৌকা প্রতীক ও বিদ্রোহী প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের খলিলনগর সরকারি প্রার্থমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।সংঘর্ষে নৌকার প্রার্থী আসাদুজ্জামান অসলেসহ পাঁচজন আহত হয়েছেন। 

এছাড়া বৈকারী ইউনিয়নের কাথন্ডা জলিল মেম্বারের বাড়ির সামনে দুই ইউপি সদস্য প্রার্থীর মাঝে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। ইউপি সদস্য প্রার্থী আব্দুল জলিলের ভাই ইমরান হোসেন জানান, প্রতিপক্ষ ফুটবল প্রতীকের প্রার্থী মহসিনের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খলিলনগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান অসলে তার কর্মী-সমর্থক নিয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার কর্মী-সমর্থকের ওপর হামলা চালায়। পাল্টা আক্রমণে মোস্তফার কর্মী সমর্থকদের হাতে নৌকার প্রার্থী আসাদুজ্জামানসহ পাঁচজন আহত হন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিকুর রহমান জানান, বৈকারী ইউনিয়নের বিভিন্নস্থান থেকে মারামারির ঘটনায় বর্তমান পর্যন্ত ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com