রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীতে দেশি-বিদেশী ব্যান্ডের নকল প্রসাধণী ২ ব্যক্তিকে আটক- আরএমপি পুলিশ

রাজশাহীতে দেশি-বিদেশী ব্যান্ডের নকল প্রসাধণী ২ ব্যক্তিকে আটক- আরএমপি পুলিশ

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

আটককৃতরা হলো মোঃ সাইফুল ইসলাম (৪৮)। সে রাজশাহী জেলার দূর্গাপুর থানার কালুপাড়া দক্ষিনপাড়ার মৃত গাজীউর রহমানের ছেলে এবং তার ভগ্নিপতি মোঃ মেজবাহ উদ্দিন (৪০)। সে রাজশাহী মহানগরীর পবা থানার দিঘীর পারিলা গ্রামের মৃত আঃ সফি তালুকদারের ছেলে ।

বুধবার ১১টার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আবু-কালাম সিদ্দিক আরএমপি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, মহানগরীর শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) নূরে আলম এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার সুকুমার মোহন্ত ও পবা থানার অফিসার ইনচার্জ জনাব সিরাজুম মনির ও পবা থানার একটি বিশেষ দল গত ৯ নভেম্বর ২০২১ পবা থানা এলাকায় চোরাচালান, মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার দিঘীর পারিলা গ্রামের দুই জন নকল প্রসাধণী প্রস্তুতকারী তাদের বাড়ীতে বিভিন্ন প্রকার কাঁচামাল, রাসায়নিক দ্রব্য ব্যবহার করে দেশী-বিদেশী কোম্পানীর মোড়ক যুক্ত ভেজাল ও নকল প্রসাধণী তৈরী করে রাজশাহী মহানগর এবং মহানগরীর বাহিরে বিভিন্ন বিউটি পার্লার, জেন্টস পার্লার, সেলুন ও কসমেটিক্স এর দোকানে সরবরাহ করে আসছে।

এমন সংবাদের প্রেক্ষিতে পবা থানার ওই টিম দুপুর ২.৩০ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে আসামী মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মেজবাহ উদ্দিনকে আটক করে। এসময় আসামীদের হেফাজত থেকে প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন দেশী-বিদেশী কোম্পানীর মোড়ক যুক্ত নকল প্রসাধণী, নকল প্রসাধণী তৈরীর বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা কোন বিশেষজ্ঞ ও টেকনেশিয়ানদের সু-নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়াই সরকারের অনুমোদন ব্যতিরেখে মানহীন ভেজাল ও নকল প্রসাধণী তৈরী করে এবং সহযোগী আসামীদের দ্বারা বাজারজাত ও বিক্রয় করে থাকে। এই সকল নকল প্রসাধণী ব্যবহারের ফলে ব্যবহারকারীদের দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রকার চর্ম রোগ, এমনকি স্কিন ক্যান্সারও হতে পারে বলে জানা যায়। রাজশাহী মহানগর এলাকাকে মাদক, চোরাচালান ও ভেজাল মুক্ত করার লক্ষে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে এধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com