বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্স অচল,বিপাকে পড়তে হচ্ছে জরুরি রোগীদের

দুর্গাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্স অচল,বিপাকে পড়তে হচ্ছে জরুরি রোগীদের


আল নোমান শান্ত দুর্গাপুর প্রতিনিধি :

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি একটি মাত্র এম্বুলেন্স। একমাত্র এম্বুলেন্সটিও অচল থাকার কারণে বিপাকে পড়তে হচ্ছে জরুরি রোগীদের। যেকোনো রোগীর বেশি খারাপ অবস্থা দেখলে তাঁকে সঙ্গে সঙ্গে ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়। তখন রোগীদের ভাড়া করা অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। বেসরকারি অ্যাম্বুলেন্সে বাড়তি ভাড়া গুনতে হয়। যেখানে ভাড়া নিয়ে দর কষাকষির সুযোগ নেই। চালকের যা দাবি তাতেই রোগী নিয়ে যেতে হবে। জীবন রক্ষায় জরুরি সুবিধাবিহীন এসব অ্যাম্বুলেন্সের কাছে প্রতিদিনই অতিরিক্ত ভাড়ায় জিম্মিদশায় অসহায় হয়ে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। এমনও রোগী থাকে বাড়তি ভাড়া দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সে যাওয়া সম্ভব হয়না। জানা যায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্সটি দেড় মাস আগে মেরামতের জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে। তবে সেটি এখনও মেরামত হয়ে আসেনি। এমন অবস্থায় সরকারি অ্যাম্বুলেন্স অচল থাকায় এ সুযোগে বেসরকারি পর্যায়ে গড়ে ওঠেছে একাধিক অ্যাম্বুলেন্স। এখান থেকে প্রতিদিন অনেক রোগীকে ময়মনসিংহ নিতে হয়। তবে রোগিদের যাতায়াত সেবায় করুণ দশা নিয়ে মাথাব্যথা নেই কর্তৃপক্ষের। এমন অবস্থায় ভোগান্তি চরমে পৌঁছিয়েছে রোগী ও স্বজনদের।
নাম প্রকাশ না করার শর্তে এক রোগীর স্বজন বলেন, যেকোনো রোগীর বেশি খারাপ অবস্থা দেখলে তাঁকে সঙ্গে সঙ্গে ময়মনসিংহ হাসপাতালে রের্ফাড করা হয়। তবে সরকারি এম্বুলেন্স কখনওই পাওয়া যায় না। বেসরকারি অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া লাগে। তবে অনেকেই আছেন অর্থিক দূর্বলতায় বেসরকারি এম্বুলেন্সে যাওয়া সম্ভব হয়না।  অনেক স্বজন সিএনজি করে রোগীদের নিয়ে যান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মামুনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, মেরামতের জন্য পাঠানো হলেও সেটার যন্ত্রপাতি না পাওয়ায় মেরামত করতে দেরি হয় তবে এখন সেটি সম্পন্ন ঠিক হলেও চালক নেই, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com