আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।১০ নভেম্ভর সকালে ময়মনসিংহের ত্রিশালের আঞ্চলিক সড়কের বীররামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন অটোরিকশাচালক বীররামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৭০)।ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিয়াজুদ্দিন বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। উদ্ধার শেষে নিহতদের মরদেহ নিয়ে যাওয়া হয় থানায়। আর আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে
Leave a Reply