রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিরামপুরে যেখানে সেখানে পার্কিং, যানজটসহ ইজিবাইকে বাড়ছে দুর্ঘটনা

হরিরামপুরে যেখানে সেখানে পার্কিং, যানজটসহ ইজিবাইকে বাড়ছে দুর্ঘটনা


সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ


মানিকগঞ্জের হরিরামপুরে বিভিন্ন সড়কে যেখানে সেখানে পার্কিং এর কারণে বিভিন্ন মোড়ে মােড়ে রাস্তায় যানজটসহ ইজিবাইকের দুপাশ দিয়েই যাত্রী ওঠা-নামা করায় বাড়ছে দুর্ঘটনা। মানিকগঞ্জ পৌরসভায় চলাচলাকারী সহস্রাধিক ইজিবাইকে একপাশ দিয়ে যাত্রী উঠা- নামার জন্য অন্য পাশ লোহার রড বা স্টীলের পাইপ দিয়ে আটকানো। কিন্তু এ উপজেলার কোনো ইজিবাইকে এ পদ্ধতি অবলম্বন না করায় দিনে দিনে দুর্ঘটনারসহ ইজিবাইকে যাতায়াতে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, হরিরামপুর থেকে ঝিটকা, ঝিটকা থেকে মানিকগঞ্জ বেউথা, লাউতা-লেছড়াগঞ্জ থেকে বেউথা চলাচলকারী এবং হরিরামপুর থেকে বলড়া- বালিরটেক চলাচলকারী সকল হ্যালোবাইকে দুপাশ দিয়ে যাত্রী উঠানো এবং নামানো হয়। উল্টো পাশ দিয়ে যাত্রী উঠানো নামানোর সময় মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। ডানপাশ বা উল্টো পাশ দিয়ে যাত্রী নামার সময় পেছন বা সামনে দিয়ে মোটর সাইকেলসহ গাড়ি চলে আসলে ঘটে দুর্ঘটনা।
কাণ্ঠাপাড়া বাজারে সঞ্জয় ফার্মেসির মালিক সঞ্জয় শীল বলেন, হ্যালোবাইকে উল্টো পাশ দিয়ে যাত্রী উঠা নামা করায় বাজারে ভিড়ের সময় জ্যামের পাশাপাশি দুর্ঘটনাও ঘটে। এর আগে এক নারীকে পরে যেতে দেখেছি। উল্টো পাশ দিয়ে যাত্রী উঠানো নামানো দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা উচিত।
ঝিটকা বাল্লা সড়কের ইজিবাইক চালক শাওন জানান, “মানিকগঞ্জ শহরে চলাচলকারী ইজেবাইকগুলো একপাশ দিয়ে যাত্রী উঠা নামা করতে পারে। আমাদের এখানে দুপাশ দিয়ে যাত্রী উঠানো নামানো হয়। কিন্তু আমাদের এলাকায় ওই পদ্ধতি চালু না হওয়ায় অনেকটাই ঝুকিপূর্ণ। আমরা যাত্রীদের উল্টো পাশ দিয়ে নামতে সবসময় নিষেধ করি। অনেক শোনে, অনেকে শোনেনা।”
হরিরামপুর অটো মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম বলেন, “শিগগিরই প্রত্যেক ইজিবাইকের ডান পাশে স্টীলের পাইপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। তখন এক পাশ দিয়ে যাত্রী উঠানো নামনো হবে। এটা করা খুবই জরুরি।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, “অটো মালিক সমিতির সভাপতিকে ডেকে ব্যবস্থা গ্রহণ করতে বলবো।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com