রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় বাধা ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় বাধা ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন


আল নোমান শান্ত দুর্গাপুর প্রতিনিধিঃ


নেত্রকোনার দুর্গাপুরে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাঁধা দেয়া ও প্রাণনাশের হুমকীর  অভিযোগ উঠেছে।
(৯ নভেম্বর) মঙ্গলবার দুপুরে এ নিয়ে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে  সংবাদ সম্মেলন করেছেন সাবেক চেয়ারম্যান ও সাবেক থানা সভাপতি ৫নং বাকলজোড়া ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইয়াকুব আলী তালুকদার। 
দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইয়াকুব আলী তালুকদার বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফিক) তিনি বর্তমানে প্রতীক বরাদ্দ দেওয়ার পূর্বেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে কাঠের বৈঠা হাতে প্রায় ৩০০-৪০০ মানুষ নিয়ে গত ০৭-১১-২০২১ ইং তারিখের রবিবার কুমুদগজ্ঞ বাজারে নির্বাচনী প্রচারণা চালাইতেছে এবং আমাকে সহ আমার কর্মীদের প্রকাশ্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমার নির্বাচনী প্রচাররণা ও গণসংযোগে নানা ধরনের বাধা ভয়-ভীতি ও হুমকী প্রদান করে আসছেন প্রতিনিয়ত। এবং  নির্বাচনী নীতিমালাকে অমান্য করে প্রতিদিন তারা মোটরসাইকেল লাঠির মিছিল দিয়ে এলাকায় জনমনে আতংক সৃষ্টি করছে। এছাড়াও ভোট কম পেলেও বিজয় তাদের নিশ্চিত এমন প্রচারণা দিয়ে আসছে। 
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং বাকলজোড়া ওর্য়াড সভাপতি মোঃ কাশেম তালুকদার, সাবেক জেলা ছাত্রলীগ সদস্য মোঃ আতিকুর রহমান,মোঃ হাসেম তালুকদার, মোঃ লিটন তালুকদার,মোঃ ইলিয়াস তালুকদার সৌরভ,সাবেক দুর্গাপুর ছাত্রলীগ নেতা কাজল আসার্দ সহ সহকর্মী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com