ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রামে নামে প্রবীর মন্ডল নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
আজ ৮ নভেম্বর সোমবার লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভাধীন ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আজিবুল ইসলামের শয়ন ঘরের ভিতরে ভারতীয় নাগরিক প্রবীর মন্ডলের মৃত্যু হয়।
উল্লেখ্য যে, একই দিনে প্রবীর মন্ডল(৪১) ও তার বান্ধবী হামিদা আক্তার হিয়ন ঢাকার গাবতলি বাস স্টান্ডে পাটগ্রামের উদ্দেশ্য আসলে দহগ্রামের ৮ নং ওয়ার্ডের সরকার পাড়ার বাসিন্দা মনিরুলল ইসলাম (২৫) তাদের দুই জনকে বাসস্টান্ড থেকে নিয়ে মুন্সিরহাট ঘুরিয়ে তার বোন জামাই আজিবুলের বাড়িতে নিয়ে যায় বিশ্রাম করাতে।কিন্তু ঘুমন্ত অবস্থায় তার বান্ধবী হামিদা আক্তার হিয়ন প্রবীর মন্ডলের শারীরিক অবস্থা খারাপ দেখে চিল্লাতে থাকে এবং বাড়ির লোকজন তাকে নিয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ৩.৩০ মিনিটে চিকিৎসকগণ তাকে মৃত্যু ঘোষনা করে। মৃত প্রবীর মন্ডলের বাড়ি ভারতের বরানগর থানার চব্বিশ পরগনা জেলায় বলে জানা গেছে। সে ২০১৮ সালে ৬০ দিনের ভিসায় বাংলাদেশ আসে এবং সে ১ বছরেরেও বেশি সময় ধরে ঢাকায় তার বান্ধবীর সাথে অবস্থান করে।
তার বান্ধবী জানায়, ফেসবুকের মাধ্যমে প্রবীরের সাথে তার পরিচয় হয়, সে ফলের ব্যবসা করতো। প্রবীরের সাথে তার সম্পর্ক কী জানতে চাইলে সে জানায়,তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক।
তবে এলাকাবাসীর কাছে পাওয়া গেছে ভিন্ন কথা, তারা জানায়,বহুল আলোচিত দহগ্রাম দিয়ে ভিসা ছাড়া অবৈধ ভাবে মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় ভাষায় (টেংনা)/মানুষ পারাপারের রমরমা ব্যবসায়ের বড় রুট হিসেবে চিহ্নিত হয়েছে। যেহেতু মৃত প্রবীরের ভিসা মেয়াদ শেষ তাই রাতে এদের দহগ্রাম দিয়ে ভারতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আনা হতে পারে বলে অনেকে আশংকা করছেন।
পাটগ্রাম থানা পুলিশের এস আই মিজান জানায়, একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মৃতের লাশ মর্গে পাঠানো হবে।মেয়ের পরিবারকে জানানো হয়েছে তবে আটক মনিরুল ইসলাম ও বান্ধবী হামিদাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply