মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
হেফাজতর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক সুস্থতার জন্য হাটহাজারী মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।
সোমবার (৮ই নভেম্বর) ফজরের নামাজের পর ছাত্র শিক্ষক ও মুসল্লীদের নিয়ে দোয়া-মুনাজাত পরিচালনা করেন দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হযরত আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।
দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আল্লামা ইয়াহইয়া বলেন, হাটহাজারী মাদরাসার ৪ জন প্রতিষ্ঠাতার অন্যতম, সূফী আজিজুর রহমান বাবুনগরী (রহ.) তাঁর সুযোগ্য দৌহিত্র আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। দেশের শীর্ষ স্থানীয় একজন মুরুব্বি। বেশকিছু দিন যাবত নানা অসুস্থতায় ভুগছেন। বর্তমানে চট্টগ্রাম মহানগরির ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা অপরিবর্তিত। হযরতের পরিপূর্ণ সুস্থতা ও বরকতময় হায়াতের জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি।
এ সময় মুফতী আযম আল্লামা ফয়জুল্লাহ (রহ.) এর দৌহিত্র মেখল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ফোরকান ফয়জী (হাফি.)-এর সুস্থতার জন্যও দোয়া করা হয়।
উল্লেখ্য, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
Leave a Reply