বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আপনারা কোন মিথ্যা তথ্য দেবেন না-শাজাহান খান এম,পি

আপনারা কোন মিথ্যা তথ্য দেবেন না-শাজাহান খান এম,পি

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান খান (এম,পি) বলেন, ‘আপনারা যারা যাচাই-বাছাই কমিটির সামনে সাক্ষী দিতে এসেছেন, তারা কোন মিথ্যা তথ্য দিবেন না। আপনার সাক্ষীতে কোন অ-মুক্তিযোদ্ধা তালিকাভূক্তহোক কিংবা প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই থেকে বাদ যাক এটা আমরা চাই না।’
সোমবার (৮ নভেম্বর) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নতুন মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভূক্তকরণ ও যাচাই-বাছাই অনুষ্ঠানে তিনি একথা বলেন।
চলতি বছরের জানুয়ারি মাসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) নতুন মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভূক্তকরনের জন্য পঠানো তালিকার বোয়ালমারী উপজেলার ৪৪ জন ও আলফাডাঙ্গা উপজেলার ৩৪ জন মোট ৭৮ জনের বিভাগীয় পর্যায়ের যাচাই বাছাই করা হয় ।
যাচাই-বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ, ডেপুটি কমান্ডার মো. নজরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com