রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইউপি নির্বাচন: আ.লীগের বিদ্রোহীর কাছে অসহায় নৌকার প্রার্থীরা

ইউপি নির্বাচন: আ.লীগের বিদ্রোহীর কাছে অসহায় নৌকার প্রার্থীরা


সোহানুল হক পারভেজ তানোর, (রাজশাহী) :

রাজশাহীর তানোর উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। হাতেগোনা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমতে শুরু করেছে নির্বাচনে প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটছেন চেয়ারম্যান প্রার্থীরা।

উপজেলার সাত ইউপিতে বিএনপিদলীয় প্রতিক ছাড়াই নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা নিয়ে ভোটের মাঠে আছেন চেয়ারম্যান প্রার্থীরা। ভোটের মাঠে আছে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীরাও। ভোটের মাঠে বিদ্রোহী প্রার্থী নিয়ে অনেকটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন নৌকা প্রতিকের প্রার্থীরা।উপজেলার সাত ইউপিতে বিএনপিদলীয় প্রতিক ছাড়াই নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা নিয়ে ভোটের মাঠে আছেন চেয়ারম্যান প্রার্থীরা। ভোটের মাঠে আছে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীরাও। ভোটের মাঠে বিদ্রোহী প্রার্থী নিয়ে অনেকটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন নৌকা প্রতিকের প্রার্থীরা।

আওয়ামী লীগের প্রার্থীরা সবাই আগের টার্মের দলীয় চেয়ারম্যান ছিলেন। চলতি নির্বাচনের একজন ছাড়া সবাই পুনরায় দলীয় প্রতিক নৌকা পেয়েছেন।

এদিকে নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থীদের নানা দোষ-গুণ নিয়ে নানা আলোচনা শুরু করেছেন নিজ নিজ এলাকার ভোটাররা। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা আগের চেয়ারম্যান থাকাকালিন সময় দলীয় নেতাকর্মিদের মূল্যায়ন করেননি। পাঁচ বছর অনেক এলাকাতেও যাননি। এছাড়াও নানা কারণে এ বছর অনেক নৌকা প্রতিকের চেয়ারম্যার প্রার্থী ভোটারদের কাছে জনপ্রিয়তা হারিয়েছেন।

এতে করে ভোটাদের কাছে বিশেষ সুবিধায় আছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়্রাম্যান প্রার্থীরা। সাত ইউপিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তারা সবাই মোটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচন করছেন। অনেক বিদ্রোহী প্রার্থী নৌকার প্রার্থীর চেয়ে ভোটারদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

ভোটাররা জানিয়েছেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতাই না থাকায় তাদের নেতাকর্মীরা অনেকটা কোণঠাসা। তাদের প্রার্থীরা ভোটারদের কোন আশার বাণী শোনাতে পারছেন না।

ভোটারদের দাবি- ১১ নভেম্বর নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে বিএনপি নয়, আওয়ামী লীগের অনেক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com