মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ডঃ
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের টিকা নিশ্চিতে
রবিবার (৭ নভেম্বর) সকাল থেকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ইউনিয়ন পর্যায়ের ১২ টি কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পেইন শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে ১৮ বছরের যে কোনো ব্যক্তিই টিকা নিতে পারবেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নুর উদ্দিন রাশেদ। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সিনোফার্মের পাঁচ’শ মানুষকে টিকা দেওয়া হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত টিকা কার্যক্রমকে পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পেইন শুরু হয়েছে। বিভিন্ন টিকা কেন্দ্রে পরিদর্শনে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা প্রতিনিধি ডা: জাহিদ। এসময় লাইনে সুশৃঙ্খলভাবে দাড়িয়ে টিকা গ্রহন করে নারী-পুরুষেরা। তবে, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। এভাবে পর্যায়ক্রমে সব ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে তের হাজার পাঁচ’শ ডোজ করোনা টিকা দেয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply